1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সাত কলেজের শিক্ষার্থীদের লাগাতার অবরোধ আজ , যানজটের সতর্কতা - NewsDotBD
October 28, 2026, 7:47 pm

সাত কলেজের শিক্ষার্থীদের লাগাতার অবরোধ আজ , যানজটের সতর্কতা

  • Update Time : Thursday, January 15, 2026
  • 114 Time View

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে আজও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, মিরপুর টেকনিক্যাল, তাঁতিবাজার, গুলিস্তান, শাহবাগ, তেজগাঁওসহ একাধিক এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টরা এসব এলাকা এড়িয়ে চলতে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।

ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে একযোগে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে বুধবার এসব এলাকায় অবরোধের কারণে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

যানজটের কারণে পরীক্ষার্থীদের যেন সমস্যা না হয়, সেজন্য তাদের পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই রওয়ানা হওয়া উচিত, বিকল্প পথ ব্যবহার করা এবং প্রয়োজনে হেঁটে যাওয়া উচিত, কারণ গতকাল ঢাকাতে শিক্ষার্থীদের অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং অনেকেই দেরিতে পৌঁছেছেন, তাই বাড়তি সময় হাতে রাখা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT