1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন - NewsDotBD
October 28, 2026, 7:13 pm

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন

  • Update Time : Thursday, January 8, 2026
  • 127 Time View

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে মশাবাহিত এ রোগে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

একই সময়ে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT