1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ - NewsDotBD
October 30, 2026, 5:08 pm

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

  • Update Time : Sunday, January 4, 2026
  • 110 Time View

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মাঝনদীতে একটি ফেরি আটকে পড়ে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ঘাটে তিনটি এবং ৪ নম্বর ঘাটে দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে তিনটি এবং ৪ নম্বর ঘাটে একটি ফেরি নোঙর অবস্থায় রয়েছে।

কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT