প্রীতি
উৎসবমুখর পরিবেশে শেষ হলো বিটিআই প্রিমিয়ার লিগ ২০২৫(সিজন–২)। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড-এর আয়োজনে আজ শুক্রবার, (০২ জানুয়ারী) গুলশান ইয়ুথ ক্লাব খেলার মাঠে বিটিআই ফ্যালকন ও বিটিআই স্ট্রাইকার্স –এর মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে এবারের আসরের। ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় বিটিআই ফ্যালকন।

চ্যাম্পিয়নস টিম
দিন–রাত ব্যস্ত বিটিআই (বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড-এর) স্টাফদের মানসিক সতেজতা, সৌহার্দ্য ও দলগত বন্ধন গড়ে তুলতেই দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রানার্সআপ-বিটিআই স্ট্রাইকার্স
এক বছর আগে যাত্রা শুরু করা এই ক্রিকেট লিগে, এবার অংশ নেয় মোট ৬টি দল। দুই গ্রুপে বিভক্ত দলগুলো রাউন্ড টেবিল পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল খেলে। সেখান থেকেই নির্ধারিত হয় ফাইনালের দুই দল। এবারের সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছে গুলশান ইয়ুথ ক্লাব খেলার মাঠে ।

ম্যান অফ দ্যা ম্যাচ জাহিদ হোসাইন
এবারের আসরের ছয় দলের নেতৃত্বে ছিলেন—
বিটিআই কিংস – শরীফ আহমেদ , গ্ল্যাডিয়েটরস-সোহেল আনোয়ার খান , বিটিআই স্ট্রাইকার্স-হাসিব উদ্দিন সিমান্ত, ডমিনেটরস – খাজা আসিফ, ফেলকন- জাহিদ হোসাইন,ওরিয়রস-পাভেল । ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয় জাহিদ হোসাইন ।

এই টুর্নামেন্টটি কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতাই নয়, বরং নতুন উদ্দীপনার এক অনন্য আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ফাইজুর রহমান খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় সাথে ছিলেন সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ, যা বিটিআই-এর ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।
Leave a Reply