1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার শোক - NewsDotBD
October 29, 2026, 6:26 am

খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার শোক

  • Update Time : Tuesday, December 30, 2025
  • 134 Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাশিয়া। বেগম খালেদা জিয়ার শাসনামলে দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেছে রাশিয়া।

মঙ্গলবার বাংলাদেশে রাশিয়ার দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে,‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’

শোকবার্তায় আরও বলা হয়, ‘তিনবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য রাশিয়া তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা তাঁর পরিবার, বন্ধু এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT