1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রিহ্যাব নেতৃবৃন্দের গভীর শোক - NewsDotBD
October 31, 2026, 8:08 pm

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রিহ্যাব নেতৃবৃন্দের গভীর শোক

  • Update Time : Tuesday, December 30, 2025
  • 138 Time View

বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…)। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন এমন এক নেত্রী, যিনি সংকটের মুহূর্তেও আপস করেননি এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বিভিন্ন ক্রান্তিলগ্নে পাশে পেয়েছে, যা তার নেতৃত্বের গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

রিহ্যাব গভীর শ্রদ্ধার সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT