1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চের - NewsDotBD
October 29, 2026, 12:46 am

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চের

  • Update Time : Sunday, December 28, 2025
  • 140 Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন মঞ্চের নেতাকর্মীরা। এতে করে সড়কটি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে যাতায়াতের সুযোগ দেওয়া হচ্ছে।

রবিবার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকলে ধীরে ধীরে মানুষে পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা। সবাই স্লোগানে-স্লোগানে উত্তাল করে তুলছেন পুরো এলাকা।

এ সময় ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’সহ নানা স্লোগান দেন।

এর আগে, রবিবার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ইনকিলাব মঞ্চ।

শনিবার রাতে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রবিবার দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT