1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
প্রত্যাবর্তন উপলক্ষে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির - NewsDotBD
October 30, 2026, 4:50 am

প্রত্যাবর্তন উপলক্ষে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

  • Update Time : Wednesday, December 24, 2025
  • 109 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা ঘিরে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে সরাসরি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পথে তিনি অল্প সময়ের জন্য ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

এ অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT