বাংলাদেশ কমিউনিকেশন প্রফেশনালস সোসাইটির (বি সি পি এস-) উইন্টার রিট্রিট গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী এ আয়োজনে এনজিও, ব্র্যান্ড ও কর্পোরেট সেক্টরের প্রায় ৪৫ জন কমিউনিকেশন পেশাজীবী অংশগ্রহণ করেন।
ইভেন্টে শুরু হয় “ডিসকভার ইয়োর স্টোরি অ্যাজ এ কমিউনিকেটর” সেশনের মাধ্যমে। এতে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত জীবনের গল্প শেয়ার করেন এবং গল্প বলার মাধ্যমে কীভাবে ইমপ্যাক্ট তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করেন। এরপর সৃজনশীল খেলা ও রোল প্লে কার্যক্রমে অংশনিয়ে তারা কমিউনিকেশন কার্যক্রমে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কথা বলেন।
দুপুরে অংশগ্রহণকারীরা ক্যারিয়ার চ্যালেঞ্জ এবং পরিবর্তিত পরিস্থিতে কীভাবে আরও মোটিভেটেড ও ফোকাসড থাকা যায় তা নিয়ে আলোচনা করেন। পরে “কনটেন্ট স্পার্ক ল্যাব” সেশনে এনগেজিং কন্টেন্ট তৈরির নানা কৌশল নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করা হয়।
দিনব্যাপী আয়োজনে গান, গল্প, আড্ডা এবং নেটওয়ার্কিংয়ের সুযোগও ছিল।
বি সি পি এস–এর চেয়ারম্যান টনি মাইকেল গোমেজ বলেন, “আমাদের উইন্টার রিট্রিটে কমিউনিকেশন পেশাজীবীরা নতুন উদ্যোগ এবং উদ্ভাবনী সব আইডিয়া শেয়ার করেছেন। এ ধরনের উদ্যোগ পেশাদারদের মধ্যে চিন্তা ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার করবে। আমরা এই সেক্টরের পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য এমন নানা আয়োজন চালিয়ে যাব।”
Leave a Reply