1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না : সিইসি - NewsDotBD
October 29, 2026, 6:31 am

হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না : সিইসি

  • Update Time : Monday, December 15, 2025
  • 126 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সিইসি

বলেছেন, “মাঝে মাঝে দুই-একটা খুনখারাবি হয়। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এটি বাংলাদেশে নতুন নয়। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইসি সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে ইসি। দুশ্চিন্তা করা যাবে না।”

২০২৪ সালের তুলনায় দেশের বর্তমান পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, “তখন মানুষ ঘুমাতে পারত না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT