1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
কুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩ - NewsDotBD
October 29, 2026, 12:45 am

কুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

  • Update Time : Sunday, December 7, 2025
  • 129 Time View

ঢাকার কুড়িল এলাকা পিনকার পাওয়ার লিমিটেডে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সাড় সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

দগ্ধ তিনজন হলেন- মো. মাসুদ মিয়া (৬০), মো. শামসুদ দোহা (২২) ও মো. লুৎফর রহমান (৩০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, “কুড়িল থেকে আগুনে দগ্ধ হয়ে আসা তিনজনের মধ্যে মাসুদের ১৫ শতাংশ দগ্ধ, শামসুদ্দোহার ১৮ শতাংশ দগ্ধ ও লুৎফরের ৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT