1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে বিআইএফসি - NewsDotBD
October 29, 2026, 5:29 am

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে বিআইএফসি

  • Update Time : Saturday, November 29, 2025
  • 125 Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৯ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কোহিনুর কেমিক্যালের ৯.৩৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল ফান্ডের ৭.২১ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.৮৭ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬.২৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.৪৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪.২২ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, মেঘনা পেটের ৩.২৭ শতাংশ ও হা-ওয়েল টেক্সটাইলের ৩.০৭ শতাংশ শেয়ার দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT