1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান - NewsDotBD
October 29, 2026, 6:21 am

সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • Update Time : Saturday, November 22, 2025
  • 113 Time View

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষনিকভাবে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের টেলিফোন নাম্বার ০২৫৮৮১১৬৫১ ।

কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদি ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

ঢাকা জেলায় বিশেষ করে ঢাকা শহরে ০৪ জন নিহত ও ৫৯ জন আহত , নারায়নঞ্জ ০১ জন নিহত ও ১৮ জন আহত ,নরসিংদিতে ৫ জন নিহত ও ১১০ জন আহত , গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়। সংঘটিত ভূমিকম্পের ফলে এপর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া যায়।

পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সমূহের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫০০০ টাকা ও আহতদের প্রত্যেককে ১৫০০০ টাকা জেলা প্রশাসনের মধ্যমে সহযোগীতা প্রদান করা হচ্ছে এবং অব্যাহত আছে।

উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরুপনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপন শেষে প্রাপ্ত তথ্য পরবর্তীতে অবহিত করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT