1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন - NewsDotBD
October 30, 2026, 4:51 am

ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

  • Update Time : Saturday, November 22, 2025
  • 117 Time View

২১ নভেম্বরের ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে।

শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাহায্য প্রত্যাশী রোগী/নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী/এটেনডেন্ট/নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এ সহায়তা গ্রহণ করতে পারবেন।ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ সহায়তা করা সম্ভবপর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT