1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান - NewsDotBD
October 28, 2026, 7:02 pm

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

  • Update Time : Friday, May 8, 2026
  • 140 Time View

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনও কোনো জয় পায়নি বাংলাদেশ। দুইটি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তর দল ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নেমেছে তারা পাকিস্তানের বিপক্ষে।

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) টস জিতে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের সিরিজের প্রথম ম্যাচ সকাল ১০টায় শুরু হয়েছে।

সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলমান চতুর্থ চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। পাকিস্তান অবশ‌্য একটি জিতেছে। একটি ড্র করেছে। এদিন পাকিস্তান দলে দুজনের অভিষেক হয়েছে। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজাল পেয়েছেন টেস্ট ক্যাপ।

গত চক্রে ১২ টেস্টের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থান পেয়েছিল বাংলাদেশ। চার জয়ের মধ্যে ৩টিই ছিল বিদেশের মাটিতে। এরমধ্যে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজও ছিল। ঐ সফরের আগে ১২টি হার ও একটি ড্র’র পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, লমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT