1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ - NewsDotBD
October 29, 2026, 5:32 am

ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

  • Update Time : Friday, March 6, 2026
  • 107 Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর চতুর্থ দিনে আজ শুক্রবার বিক্রি হচ্ছে ১৬ মার্চের ঈদযাত্রার টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৬ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের ৬ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওইদিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়। এর পরদিন বুধবার ১৪ মার্চ এবং গতকাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১৫ মার্চের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে ৯ মার্চ।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT