1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক - NewsDotBD
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অসাধু তৎপরতার মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেললে তা কঠোরভাবে দমন করা হবে।” এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও উল্লেখ করেন তিনি।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT