1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে আজ ইসির সংলাপ - NewsDotBD
October 29, 2026, 6:23 am

বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে আজ ইসির সংলাপ

  • Update Time : Wednesday, November 19, 2025
  • 99 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১২ দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি-বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের সঙ্গে সংলাপে বসবে ইসি।

তিনি আরও জানান, ১৯ নভেম্বর বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদী (নতুন দল)-এর সঙ্গে মতবিনিময় করবে ইসি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এর আগে এর আগে সোমবার, রোববার এবং গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ করেছে ইসি।

প্রসঙ্গত, নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT