1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
মোদির ইসরায়েল সফরে ৭৩ হাজার কোটি রুপির চুক্তি? - NewsDotBD
October 28, 2026, 7:55 pm

মোদির ইসরায়েল সফরে ৭৩ হাজার কোটি রুপির চুক্তি?

  • Update Time : Monday, February 23, 2026
  • 88 Time View

আগামী ২৫ ফেব্রুয়ারি দু’দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই সফরে মোদি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে প্রতিরক্ষা ক্ষেত্রে এক বিশাল অংকের সমঝোতা হতে পারে। প্রায় ৬৮০ কোটি ইউরো বা ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭২ হাজার ৮১৪ কোটি রুপির সমতুল্য।

মূলত কৌশলগত সম্পর্ক বৃদ্ধি, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং উন্নত কৃষি প্রযুক্তির পাশাপাশি এবারের সফরের মূল আকর্ষণ হতে চলেছে ইসরায়েলের সর্বাধুনিক মারণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালে ভারতীয় সেনার ইসরায়েল-নির্ভরতা ক্রমশ বাড়ছে। এর আগে বালাকোট অভিযানে স্পাইস বোমা কিংবা ‘অপারেশন সিঁদুর’-এ হেরন টিবি ড্রোন ও ফ্যালকন অ্যাওয়াক্‌স সিস্টেমের ব্যবহার তারই প্রমাণ দিয়েছে। এবারের সফরে নজর কাড়তে চলেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী লেজার অস্ত্র ‘আয়রণ বিম’।

৩০ কিলোওয়াট লেজার রশ্মি নির্ভর এই অস্ত্রটি প্রথাগত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার তুলনায় অনেক সাশ্রয়ী। এর পাশাপাশি ভারতের নজর রয়েছে ইজ়রায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি ‘ডেভিড্‌স স্লিং অ্যান্ড অ্যারো’ ব্যবস্থার ওপর। শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে স্ট্র্যাটোস্ফিয়ারেই নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তি ভারতের আকাশসীমাকে কার্যত দুর্ভেদ্য করে তুলবে।

প্রতিরক্ষা সূত্রে আরও জানা যাচ্ছে যে, যৌথ উদ্যোগে অস্ত্র নির্মাণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত বারাক-৮ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার স্ট্যান্ড-অফ মিসাইল এবং ঘাতক ‘আত্মঘাতী’ ড্রোন ক্রয় নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত আলোচনা হতে পারে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT