1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আমি জনগণের সেবক : ধর্মমন্ত্রী - NewsDotBD
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

আমি জনগণের সেবক : ধর্মমন্ত্রী

  • প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আমি জনগণের সেবক। জনগণের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ।

গতকাল সকালে সচিবালয়ে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আমরা আরো নিবিড় ও অটুট করতে চাই। সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ধর্মমন্ত্রী বলেন, রাসুল (সা.) বলেছেন- অমুসলিমদের জানমাল ও ইজ্জত তোমাদের কাছে আমানত, আর যে আমানতের খেয়ানত করলো সে তো মুসলমানই থাকলো না। মহানবী (সা.) এর এই হাদীসের অনুসরণ সরকার সকল মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সম্ভাব্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

ফেডারেশন অফ প্রোটেস্টান চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান বিশপ ফিলিপ পি অধিকারী নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, মোঃ আইয়ুব আলী সেখ ও মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT