1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
প্রতিমন্ত্রী হলেন প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী শরীফুল - NewsDotBD
October 29, 2026, 9:05 am

প্রতিমন্ত্রী হলেন প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী শরীফুল

  • Update Time : Wednesday, February 18, 2026
  • 99 Time View

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এর আগে মঙ্গলবার সকালে মো.শরীফুল আলম তার ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ পোস্ট দেন। এরপরই তার মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৫ম বার বিএনপির প্রার্থী হয়ে মো. শরীফুল আলম প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সঙ্গে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। এবার দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। তিনি গত ৩০ বছর যাবত বিএনপির রাজনীতি করছেন।

গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক তিনি জেল-জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন। তবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ- ২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আমাদের শরিফুল আলমকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। শরিফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT