1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি

  • প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT