1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু - NewsDotBD
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে আজ ঢাকায় এসে‌ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতেই তার এ সফর। একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সংসদ ভবন প্রাঙ্গনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

এমপিদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

অন্যদিকে এমপিদের শপথের পর আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।

এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT