1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রশ্নই আসে না : আসিফ নজরুল - NewsDotBD
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রশ্নই আসে না : আসিফ নজরুল

  • প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বিএনপির নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রশ্নই আসে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরবর্তী সরকারের মন্ত্রিসভায় থাকছেন কি না, এ প্রশ্নের জবাবে আসিফ নজরুল কোনো রাখঢাক না রেখে এ সম্ভাবনা নাকচ করে দেন।

বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার গঠন ঘিরে কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সেই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার নামও উঠে আসছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT