1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ট্রাইব্যুনাল এলাকায় জুলাই শহিদদের স্বজনরা - NewsDotBD
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ট্রাইব্যুনাল এলাকায় জুলাই শহিদদের স্বজনরা

  • প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা ব্যানার-পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান।

নিজস্ব প্রতিবেদক 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর)। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা ব্যানার-পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রায় ঘোষণায় বসবে আদালত। এরই মধ্যে শহীদদের স্বজনরা অবস্থান নিয়েছেন। কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার। এই রায় তাদের প্রত্যাশাই অগ্রাধিকার পাবে বলছেন তারা।

এদিন সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইবুনালে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণসহ রাজধানীজুড়ে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস পাওয়ার আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT