1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি : ইসি সানাউল্লাহ - NewsDotBD
October 28, 2026, 7:48 pm

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি : ইসি সানাউল্লাহ

  • Update Time : Friday, February 13, 2026
  • 235 Time View

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

শুক্রবার বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।

তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল – নিরপেক্ষ একটি নির্বাচন করা। এজন্য আমরা শতভাগ চেষ্টা করেছি। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা, কেননা তারা স্বতস্ফূর্তভাবে এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেছেন। এটিই প্রমাণ করেছে যে আমরা জাতি হিসেবে চূড়ান্ত ভাবে বিজয়ী হয়েছি।’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এটাকে শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেইনি। এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। যা নিয়ে কিছু অশনি সংকেত ছিল, যেসকল শঙ্কার জায়গা ছিল-ভোটের এই বন্যার মধ্য দিয়ে সব ভেসে গেছে।

বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত না হয়ে যায় এই কামনা করে তিনি বলেন, এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য আদর্শ হয়ে থাকে।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড আখতার আহমেদ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT