1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
বাংলাদেশে 'মাহান এয়ার'-এর সরাসরি ফ্লাইট ও ‘মেডিরান’ মেডিকেল ট্যুরিজম উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন - NewsDotBD
October 29, 2026, 11:06 am

বাংলাদেশে ‘মাহান এয়ার’-এর সরাসরি ফ্লাইট ও ‘মেডিরান’ মেডিকেল ট্যুরিজম উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন

  • Update Time : Friday, February 6, 2026
  • 172 Time View

বাংলাদেশে ইরানের সর্ববৃহৎ বিমান সংস্থা মাহান এয়ার-এর সরাসরি ফ্লাইট চালু এবং ইরান-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রথম প্রযুক্তিনির্ভর মেডিকেল ট্যুরিজম প্ল্যাটফর্ম ‘মেডিরান’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

“Introduction Ceremony of Mahan Air and Mediran in Bangladesh” শীর্ষক এই অনুষ্ঠানটি আজ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টা থেকে ঢাকার পদ্মা হল, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শারমিন মুরশিদ, মাননীয় উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থিত থাকবেন আহমেদ আদীব আবদুল গাফুর, সাবেক পর্যটন মন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, মালদ্বীপ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন—
এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী, চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, ডিফেন্স অ্যাডভাইজার, বিএনপি চেয়ারম্যান

এয়ার কমোডর (অব.) শফিউজ্জামান

খন্দকার সালিনা আক্তার রাণী, প্রোপ্রাইটর, অ্যারো ভার্সাটিলো কর্পোরেশন

জনাব হামিদ আরবনেজাদ খানুকি, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, মাহান এয়ার

মহামান্য ড. জালিল রহিমি জাহারাবাদি, রাষ্ট্রদূত, ইসলামী প্রজাতন্ত্র ইরান

মহামান্য ইমরান হায়দার, হাই কমিশনার, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান

জনাব মোহসেন মাকিয়ান, সিইও, ম্যাকান ট্যুরিজম গ্রুপ

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এয়ার কমোডর (অব.) মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান, অ্যারোস্পেস ভার্সাটিলো গ্রুপ।

স্বাগত বক্তব্য প্রদান করবেন ড. কামরুল আহসান (FRSA), ফাউন্ডার ও চেয়ারম্যান, ভার্সাটিলো গ্রুপ।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যে বিমান যোগাযোগ, চিকিৎসা পর্যটন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুষ্ঠান আয়োজনে রয়েছে অ্যারো ভার্সাটিলো কর্পোরেশন ও ম্যাকান ট্যুরিজম গ্রুপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT