1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আজ চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াত আমিরের ৬ জনসভা - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

আজ চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াত আমিরের ৬ জনসভা

  • প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা, মহানগর এবং কক্সবাজারে সোমবার (২ ফেব্রুয়ারি) ছয়টি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসব সভায় তিনি দলীয় প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন।

দলীয় সূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান আজ সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে কক্সবাজার জেলার মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি প্রার্থী পরিচিতি পর্বে অংশ নিবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি কক্সবাজার শহরের গোল চত্বর মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

সেখান থেকে জামায়াতে ইসলামীর আমির চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজে যোগ দেবেন। বিরতি শেষে পদুয়া হাই স্কুল মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে ৪টায় তিনি সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।

সেখান থেকে সড়কপথে ডা. শফিকুর রহমান চট্টগ্রাম মহানগরে পৌঁছাবেন সন্ধ্যায়। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় তিনি চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ এবং প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। কর্মসূচি শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।

এদিকে, জামায়াতের আমির চট্টগ্রাম সফরকে ঘিরে ব্যপক প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা মিছিল, মাইকিং ও লিফলেট বিতরণসহ ব্যাপক প্রস্তুতি চালাচ্ছেন। সবগুলো জনসভার মঞ্চ ইতিমধ্যে পস্তুত হয়েছে। জনসভায় নির্বাচনি ঐক্যের শরিক দলের শীর্ষ নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT