1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করব : মির্জা ফখরুল - NewsDotBD
October 28, 2026, 10:25 pm

হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করব : মির্জা ফখরুল

  • Update Time : Saturday, January 31, 2026
  • 108 Time View

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে এখানে মিলেমিশে বসবাস করে আসছে। আমরা এখানে সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে দেব।”

তিনি আরো বলেন, “মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে।”

শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় মির্জা ফখরুল বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে।”

তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT