1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে সব ডিম একবারে পেতে চাই : রিজওয়ানা - NewsDotBD
October 29, 2026, 11:07 am

আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে সব ডিম একবারে পেতে চাই : রিজওয়ানা

  • Update Time : Friday, January 30, 2026
  • 109 Time View

‘সেন্টমার্টিন নিয়ে যখন অপপ্রচার হয়েছে, তখন যদি আপনারা পর্যটন খাতের উদ্যোক্তারা কথা বলতেন, তবে এত শোরগোল হতো না। আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই। একই ঘটনা সিলেটের সাদা পাথর এবং হাওরের ক্ষেত্রেও ঘটেছে।’ অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ এসব কথা বলেন।

রিজওয়ানা আরও বলেন, অপার সম্ভাবনা থাকার পরও কেবল দায়িত্বশীল আচরণের অভাবে দেশের পর্যটন শিল্প কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও আমরা এখানে ভালো করতে পারিনি। এজন্য দায়িত্বশীল আচরণ দরকার। এটি যেমন পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি যারা পর্যটন ব্যবসা করছেন তাদেরও দায়িত্বশীল হতে হবে।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের যৌথ আয়োজনে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে যখন অপপ্রচার হয়েছে, তখন যদি আপনারা পর্যটন খাতের উদ্যোক্তারা কথা বলতেন, তবে এত শোরগোল হতো না। আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই। একই ঘটনা সিলেটের সাদা পাথর এবং হাওরের ক্ষেত্রেও ঘটেছে।’

অনুষ্ঠানে দেশের ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও ৮ জন ব্যক্তি এবার এই সম্মাননা পেয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো পর্যটন খাতের অংশীজনদের সেবার মান ও পেশাদাররি উন্নয়নে অনুপ্রাণিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT