1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
এশিয়ান গেমস কোয়ালিফায়ার অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা - NewsDotBD
October 28, 2026, 7:51 pm

এশিয়ান গেমস কোয়ালিফায়ার অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

  • Update Time : Wednesday, April 1, 2026
  • 106 Time View

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দল দেশ ত্যাগ করেছে। ১৮ সদস্যের এই দলটির প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী বলেন, হকি আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় এবং জনপ্রিয় একটি খেলা। আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরতে আমাদের খেলোয়াড়রা সব সময়ই কঠোর পরিশ্রম ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন। আমার বিশ্বাস, ব্যাংককের মাঠেও আপনারা সেই একই একাগ্রতা এবং দেশপ্রেম নিয়ে লড়াই করবেন।

শুভেচছা বার্তায় তিনি বলেন, আপনারা আপনাদের সেরা খেলাটি উপহার দিয়ে টুর্নামেন্টে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। আপনাদের নিরাপদ যাত্রা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT