1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ঢাবি ক্যাম্পাসে মুঘল আমলের মুসা খান মসজিদ প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী - NewsDotBD
October 28, 2026, 7:50 pm

ঢাবি ক্যাম্পাসে মুঘল আমলের মুসা খান মসজিদ প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

  • Update Time : Tuesday, March 31, 2026
  • 119 Time View

আমাদের জাতীয় পরিচয় ও একতার প্রতীকগুলোকে টিকিয়ে রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের এক পবিত্র দায়িত্ব।আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে মুঘল স্থাপত্য নিদর্শন মুসা খান মসজিদ প্রাঙ্গনে “Raised Platform Mughal Musa Khan Mosque – এর Restoration and Preservation” শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen)।

অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বলেন, উঁচু বেদীর ওপর নির্মিত এই মুসা খান মসজিদটি আমাদের গৌরবময় মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই প্রকল্পের মাধ্যমে মসজিদটির ঐতিহাসিক ঐতিহ্য পুরোপুরি বজায় রেখে একে আগের আদি রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগটি আমাদের সাংস্কৃতিক পর্যটনকে এগিয়ে নিতে, গবেষণার সুযোগ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে আমাদের ঐতিহ্য রক্ষায় আগ্রহী করে তুলতে বড় ভূমিকা রাখবে। এই প্রকল্পটিকে ভবিষ্যতে অন্যান্য ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি সফল উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-কে তাঁর বিশেষ অবদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে তিনি বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করায় বিশ্বাসী। পারস্পরিক সদিচ্ছা ও ঐক্যের মাধ্যমেই আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি।

প্রকল্পটির বাস্তবায়ন করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের U. S. Ambassador Fund for Cultural Presevation(AFCP) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT