1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ - NewsDotBD
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নব নিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবীর মন্ত্রীকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, ট্রাস্টিবোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী ও ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT