1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে।

তবে প্রশাসনিক কার্যক্রম ১৭ মার্চ থেকে বন্ধ হবে। এ সময় অফিসসমূহ ছুটিতে থাকবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগগুলো ছুটির মধ্যেও পরীক্ষা গ্রহণ করতে পারবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, ছুটি শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT