আফ্রিকা কাপ অব নেশন্সে রেফারিকে অপমানের অভিযোগে একুটোরিয়াল গিনির দুই ফুটবলারকে শাস্তি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। দুজনকেই চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় গিনি ফুটবল ফেডারেশন।
বিবৃতিতে বলা হয়, গত রবিবার সুদানের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে কঙ্গোর রেফারি মেসি এনকাউনোকে অপমান করার অপরাধে গিনির অধিনায়ক কার্লোস আকাকপো ও মিডফিল্ডার জোসে মিরান্ডার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত থাকবে বলে জানিয়েছে ফেডারেশন।
বুধবার আলজেরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচ দিয়ে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আফ্রিকা কাপ অব নেশন্সে নিজেদের তিনটি গ্রুপ ম্যাচের সবকটিতে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে একুটোরিয়াল গিনি।
এদিকে, একই টুর্নামেন্টে ‘আপত্তিকর মন্তব্য’ করার দায়ে বুর্কিনা ফাসোর অধিনায়ক ত্রাওরেকেও শাস্তি দেওয়া হয়েছে। গত রবিবার আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর জন্য তাকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
Leave a Reply