1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
কুয়েতের পর আমিরাতের কাছেও হারল ভারত - NewsDotBD
October 28, 2026, 8:30 pm

কুয়েতের পর আমিরাতের কাছেও হারল ভারত

  • Update Time : Saturday, November 8, 2025
  • 120 Time View

অনলাইন ডেস্ক

হংকং সিক্সেসে ভারতকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দারুণ বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী দেখায় দলটি।

ম্যাচের প্রথম দুই ওভারেই খালিদ শাহ ও সগির খান মিলে দলকে এনে দেন ঝোড়ো ৪২ রান। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে ভারতীয় বোলাররা চাপে পড়ে যায় শুরুতেই।

যদিও মাঝে কয়েকটি দ্রুত উইকেট পড়ায় ম্যাচে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছিল ভারতের, কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। ১৪ বলে ৫০ রান করেন খালিদ শাহ এবং সগির খান করেন ১১ বলে ৩১।

শেষদিকে ম্যাচ জয়ের কাজটা সেরে দেন মুহাম্মদ আরফান। শেষের আগের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

ভারতের হয়ে স্টুয়ার্ট বিন্নি ও ভারত চিপলি একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট হাতে ভারতের ইনিংস টেনে নেন অভিমন্যু মিথুন ও দিনেশ কার্তিক। মিথুন করেন ৫০ রান, আর কার্তিকের ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস। তাদের অবদানেই ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে সক্ষম হয় ভারত।

এ নিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হার ভারতের। এর আগে তারা কুয়েতের কাছে ২৭ রানে হেরেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT