1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সকাল ৯টায় শুরু হবে ঢাবির বিজয় র‍্যালি - NewsDotBD
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সকাল ৯টায় শুরু হবে ঢাবির বিজয় র‍্যালি

  • প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে বিজয় র‍্যালি হবে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় এই র‌্যালি শুরু হবে।

রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজয় র‍্যালিতে অংশগ্রহণের জন্য সকাল ৮টা ৪৫ মিনিটে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হওয়ার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে শুরু হবে বিজয় র‍্যালি। শেষ হবে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তনে গিয়ে।

স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT