1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ইউক্রেনে অ্যাঞ্জেলিনা জোলির সফরে বিপত্তি - NewsDotBD
October 28, 2026, 8:39 pm

ইউক্রেনে অ্যাঞ্জেলিনা জোলির সফরে বিপত্তি

  • Update Time : Saturday, November 8, 2025
  • 112 Time View

বিনোদন ডেস্ক

সম্প্রতি দ্বিতীয়বারের মতো ইউক্রেন সফর করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি। তবে এবারের সফরে পড়েছেন অপ্রত্যাশিত এক বিপত্তিতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, সফরের সময় ইউক্রেনীয় চেকপোস্টে জোলির দলের এক সদস্যকে আটক করে সরাসরি সেনাবাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আটক ব্যক্তি ছিলেন তার ব্যক্তিগত ড্রাইভার।

জানা যায়, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সমন্বয় ছাড়াই সম্পন্ন হয় এবং তিনি হেঁটে ইউক্রেনে প্রবেশ করেন। এ বিষয়ে ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস একটি বিবৃতি প্রকাশ করলেও তা পরে দ্রুত মুছে ফেলা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার—দুইয়ের কোনোটি-ই করা হয়নি।

সফরের সময় অ্যাঞ্জেলিনা জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে আছেন।

২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর প্রথমবার লভিভ সফর করেছিলেন জোলি। তবে এবারের সফরে তিনি আরও ঝুঁকিপূর্ণ, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT