1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত - NewsDotBD
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত

  • প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ আবারও পাকিস্তানকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে টুর্নামেন্টের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ড-এ দেওয়া এক মন্তব্যে লতিফ বলেন, ‘পাকিস্তান না গেলে সবকিছুই উল্টে যাবে। তখন আর এটাকে বিশ্বকাপ বলা যাবে না।

অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপের মান ধ্বংস হয়ে যাবে। কার্যত বিশ্বকাপটাই শেষ হয়ে যাবে।’পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় লতিফ বলেন, এসব বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তান হয়তো ইতোমধ্যেই সরে দাঁড়ানোর পথে এগোচ্ছে।

তিনি বলেন, ‘আজকের সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে, তারা সেই পথেই হাঁটছে। যখন তিনি বলেন যে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন, তখন আমার মনে হয় সেই আলোচনা ইতোমধ্যেই হয়ে গেছে। এখন শুধু বিষয়টি টেনে নেওয়া হচ্ছে।’

বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে লতিফ বলেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ স্পষ্ট ও দৃঢ় অবস্থান দেখিয়েছে। তিনি বলেন, ‘নিজেদের অবস্থানে অটল থেকে বাংলাদেশ দেখিয়েছে যে তারা পরিষ্কার ও স্বচ্ছ, এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।

এখন পাকিস্তানেরও কথা বলা বন্ধ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’ এছাড়া তিনি অভিযোগ করেন, ভারতের ক্রিকেট প্রশাসনে রাজনীতির প্রভাব রয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির ক্ষমতাসীন বিজেপির প্রভাবাধীন।

লতিফ বলেন, পাকিস্তান না খেললে টুর্নামেন্টে বৈশ্বিক আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে। ‘কমপক্ষে ৫০ শতাংশ দর্শক ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে চান। পাকিস্তান না থাকলে সেই আগ্রহ অনেকটাই কমে যাবে,’ বলেন তিনি।

তিনি আরো যোগ করেন, ‘পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে যোগ দেয়, তাহলে বিষয়টি আলোচনার টেবিলে আসবে। কিন্তু বাংলাদেশ একা থাকলে তারা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। পাকিস্তানও সরে দাঁড়ালে, সেটা আর বিশ্বকাপ থাকবে না, ওটা শুধু আইপিএল হয়ে যাবে।”

ভারত-পাকিস্তান দ্বৈরথ যে ক্রিকেটের বাইরেও ব্যাপক আগ্রহ তৈরি করে, তা উল্লেখ করে লতিফ বলেন, জুনিয়র ক্রীড়া বা জ্যাভলিনের মতো ইভেন্টেও এই প্রতিদ্বন্দ্বিতার প্রভাব দেখা যায়। তিনি বলেন, ‘পাকিস্তান সরে দাঁড়ালে সেটা বিশ্বজুড়ে বড় খবর হবে।’

লতিফ আরো বলেন, ক্রিকেটের বৈশ্বিক সম্প্রচার আয়ের ক্ষেত্রে ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভাবুন তো, যদি পাকিস্তানের বদলে উগান্ডা খেলে, তাহলে আহমেদাবাদে ভারত বনাম উগান্ডা ম্যাচে কি স্টেডিয়াম পূর্ণ হবে?’

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT