1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী - NewsDotBD
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সরকারি এই সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

বেলা ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

চাঁদপুর সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।

সফর শেষে ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন এবং রাত ৯টা ৩০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT