1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

টানা পাঁচ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাইয়ের আনুষ্ঠানিকতার ম্যাচে মাঠে নামছে স্কটল্যান্ডের বিপক্ষে।

শুক্রবার কীর্তিপুরে এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী রবিবার নেদারল্যান্ডসের সঙ্গে মুখোমুখী হবে নিগাররা।

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ একাদশ

দিলারা আক্তার, জোয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, নাহিদা আক্তার।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT