সেঞ্চুরি করে ফিরলেন মুশফিক:
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে আউট হয়েছেন মুশফিক। দলীয় ৩১০ রানের মাথায় ম্যাথু হামফ্রিজের বলে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যাওয়ার আগে ২১৪ বল খেলে ৫ চারে ১০৬ রান করে যান তিনি। পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে দলীয় সংগ্রহে ১০৮ রান যোগ করেন মুশি।
ফিফটি করা লিটন দাসের সাথে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
মুশফিকের সেঞ্চুরির পর লিটনের ফিফটি:
মুশফিকুর রহিম সেঞ্চুরি করার পরের ওভারেই ফিফটি করেন লিটন। জর্ডান নীলের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূর্ণ করেন লিটন। ৮৮ বলের এই ইনিংসে ৩টি চারের মার রয়েছে।
শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি:
আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেই সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিক। ১৯৫ বল খেলে ৫ চারে তিন অঙ্কের কোটায় নাম লেখান। নাম লেখান এলিট ক্লাবে।
Leave a Reply