1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
স্মারক মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক - NewsDotBD
October 29, 2026, 12:20 am

স্মারক মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Tuesday, November 18, 2025
  • 100 Time View

দেশের ইতিহাসে স্বর্ণ ও রূপার দাম এখন সর্বোচ্চ পর্যায়ে উঠেছে; বিশ্ববাজারেও দাম বাড়তি। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম ১৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রা এক লাখ ৮৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব‌্যাংক সূত্রে জানা গেছে, এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটি বিক্রি হ‌বে ১ লাখ ৮৫ হাজার হাজার টাকা। যা আগে বিক্রি হয়েছিল এক লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া, বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্য মুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব মুদ্রার দাম বাড়িয়ে ১৪ হাজার টাকা করা হয়েছে। যা আগে ছিল ৮ হাজার ৫০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT