1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
পূর্ণতা পেল বিজয়-রাশমিকার সাত বছরের প্রেম - NewsDotBD
October 28, 2026, 7:51 pm

পূর্ণতা পেল বিজয়-রাশমিকার সাত বছরের প্রেম

  • Update Time : Thursday, February 26, 2026
  • 153 Time View

দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হয় দুই তারকার বিয়ের রজকীয় আয়োজন।

ভারতীয় গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, তেলুগু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফা বিয়েতে বসেন রাশমিকা ও বিজয়। এই বিশেষ আয়োজনে রাশমিকার পরেন ঐতিহ্যবাহী কোডাভা স্টাইলের শাড়ি।

জানা গেছে, কোডাভা প্রথা অনুযায়ী শাড়ির ভাঁজ থাকে পেছনের দিকে, যা কুর্গ অঞ্চলের নারীদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই পোশাক নির্বাচনের মধ্য দিয়েই নিজের শেকড় ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানান অভিনেত্রী।

এর আগে সকালে তেলুগু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তেলুগু বিয়েতে রাশমিকার পোশাক ছিল অত্যন্ত নান্দনিক ও ঐতিহ্যবাহী।

শোনা যাচ্ছে, তার বিবাহের পোশাকে ছিল মহরৎ ও দামী সিল্ক শাড়ির বিশেষ সমাহার, যা পুরো বিয়ের আয়োজনকে দিয়েছে রাজকীয় আবহ।

বিকেল ৫টার শুরু হওয়া কোডাভা বিবাহানুষ্ঠানটি এক থেকে দুই ঘণ্টা ধরে চলে বলে জানা গেছে। সকালে তেলুগু রীতি এবং সন্ধ্যায় কোডাভা প্রথা- দুই সংস্কৃতির মেলবন্ধনে উদয়পুরে সম্পন্ন হলো রাশমিকা ও বিজয়ের বহুল আলোচিত বিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT