1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আব্দুল আউয়াল মিন্টুকে সিএজেএফের অভিনন্দন - NewsDotBD
October 29, 2026, 10:01 am

আব্দুল আউয়াল মিন্টুকে সিএজেএফের অভিনন্দন

  • Update Time : Wednesday, February 18, 2026
  • 103 Time View

নিজস্ব প্রতিবেদক

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হওয়ায় আব্দুল আউয়াল মিন্টুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন (সিএজেএফ)।

আজ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন এবং ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের বনসম্পদ সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাঁর নেতৃত্ব সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে আব্দুল আউয়াল মিন্টুর দূরদর্শী সিদ্ধান্ত, নীতিনির্ধারণে দৃঢ়তা এবং আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর ভূমিকা বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও পরিবেশ সুরক্ষায় নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং সবুজ অর্থনীতি বিনির্মাণে তাঁর নেতৃত্ব একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে তারা বিশ্বাস করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়, পরিবেশ ও জলবায়ু ন্যায্যতার প্রশ্নে সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার হবে—এমন প্রত্যাশাই করছে সংস্থাটি। পরিশেষে, বন ও পরিবেশ সংরক্ষণে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT