1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার ভোট - NewsDotBD
October 29, 2026, 4:24 am

রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার ভোট

  • Update Time : Wednesday, February 11, 2026
  • 109 Time View

প্রবাস ও দেশের অভ্যন্তর থেকে ভোট দেওয়া শেষে ৮ লাখ ৮৩ হাজার ৩৮৭টি পোস্টাল ভোট রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টাল ব্যালট গ্রহণের পর রিটার্নিং অফিসার ব্যালটগুলো সংশ্লিষ্ট জেলার সংসদীয় আসন অনুযায়ী পৃথক বাক্সে সংরক্ষণ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসে নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন ও দেশের অভ্যন্তর থেকে(ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবী) নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। নিবন্ধিত ভোটারদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধিত সকল ভোটারের কাছে পোস্টাল ভোটের ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ভোটদান শেষে পোস্টাল ব্যালট ফেরত পাঠাচ্ছেন।

এদিকে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ভোটের ব্যালট পৌঁছাবে, শুধু সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT