1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
জামায়াত এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জামায়াত এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

  • প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, সামনে যেতে চাই।’

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢোলারহাট বাজারে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা তিনি বলে থাকেন, তাহলে অন্যায় করেছেন। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এ রকম। ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, বাইরে কাজ করবে কী? গার্মেন্টসে যারা কাজ করে তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না।’

মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, ‘তাহলে খাবে কী? আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে চাকরি পাবে কোথায়? কাজ না করলে কাউকে তো কেউ টাকা দেবে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এরা, জামায়াতে ইসলামী, এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পেছন দিকে নিয়ে যেতে চায়। এটা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনের দিকে যেতে চাই মেয়ে-পুরুষ সমান অধিকার নিয়ে।’

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT