1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আমি মন থেকে বিবাহিত : আমির খান
October 29, 2026, 1:28 am

আমি মন থেকে বিবাহিত : আমির খান

  • Update Time : Thursday, January 22, 2026
  • 140 Time View

রিনা দত্ত, কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড অভিনেতা আমির খানের একাকীত্ব নিয়ে আলোচনা কম হয়নি। মাঝে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তার নাম জড়ালেও সেটি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করলেন আমির খান।

প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ক এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ৬০ পেরিয়ে ৬১ বছরে পা রাখা এই অভিনেতা।

গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আমির বলেন, গৌরী ও আমি দুজনেই এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তার কথায় স্পষ্ট, এই সম্পর্ক কেবল আবেগের নয়, দায়িত্ব ও বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আছে।

আবেগপ্রবণ হয়ে আমির আরও বলেন, আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। তবে সামাজিক নিয়মকানুন কিংবা আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। আমিরের ভাষায়, বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক।

জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে স্বাবলম্বী। তিনি এক পুত্রসন্তানের জননী। বর্তমানে তিনি মুম্বাইয়ে আমির খানের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তাদের সম্পর্কের রসায়নে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT