1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন : ফয়েজ আহমদ তৈয়্যব - NewsDotBD
October 29, 2026, 12:45 pm

নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন : ফয়েজ আহমদ তৈয়্যব

  • Update Time : Thursday, January 22, 2026
  • 101 Time View

বুধবার ( ২১ জানুয়ারী ) গাজীপুর জেলা প্রশাসন অডিটোরিয়ামে গণভোট ২০২৬ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনের সর্বস্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি গণভোট কার্যক্রমে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, এবারের নির্বাচন হবে দেশের শ্রেষ্ঠ নির্বাচন। কারণ হিসেবে তিনি বলেন, এবার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করা হবে। সকল কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, নির্বাচনের দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা লাগানো থাকবে, ভিডিও ইমেজ থাকবে তাই কেউ অপরাধ করে পার পাবে না।

গাজীপুর শহর নিয়ে তিনি বলেন, নতুন শহর গড়ে তোলা সবার দায়িত্ব তাই সমন্বিত মাস্টার প্ল্যান থাকা প্রয়োজন। শ্রমিকদের আবাসন, যাতায়াত নিয়ে ভাবতে হবে। এটাও একটি বড় সংস্কার।

বিশেষ সহকারী আরও বলেন, আমাদের দেশে ক্ষমতার জন্য বারবার সংবিধান সংশোধন করা হয়েছে। সেখানে একক ব্যক্তিকে অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে। তাই প্রধানমন্ত্রীর বাইরে কেউ কিছু করতে পারেনা। আমাদের দরকার এমন একটি সংবিধান যেখানে এক ব্যক্তিকে সব ক্ষমতা দিবে না।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান সংবিধানিক কাঠামোতে আর চলছে না, এ অবস্থার সংস্কার দরকার। তাই আমরা
ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ,
এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা এই তিনটি বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছি।

অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য গঠিত তাই সরকার সংস্কারের পক্ষে। অন্তর্বর্তী সরকারের প্রধানতম ম্যান্ডেট ছিলো সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার করতে গেলে বাধা আসে কারণ আমরা বিদ্যমান ব্যবস্থায় অভ্যস্ত। তাই সংস্কারের জন্য দেশবাসীকে সম্পৃক্ত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমাদের সকলের সম্মিলিত সচেতনতা আসলেই সংস্কার টেকস‌ই করতে পারবো বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ সহকারী আরও বলেন, আমরা বিশ্বাস করি ৫৪ বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে এ জঞ্জাল আমরা ঘুচবো। আমরা সন্তানদের জন্য, শিক্ষার্থীদের জন্য নতুন বাংলদেশ উপহার দিতে চাই। এই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আপনারা সবাই গণভোটে হাঁ ভোট নিশ্চিত করবেন।

গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ফয়েজ আহমদ তৈয়্যব গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে গাজীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT