1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে : গভর্নর - NewsDotBD
October 29, 2026, 12:21 am

ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে : গভর্নর

  • Update Time : Sunday, January 11, 2026
  • 113 Time View

ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রবিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। পাশাপাশি দুর্নীতি কমে যাবে।

বাংলাদেশে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ ভালো উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন ব্যবহার করতে হবে। দেশের মানুষের জন্য, ব্যাংকের জন্যও ব্যবহার করতে হবে।

গভর্নর জানান, ইসলামী ব্যাংকগুলোতে এতেদিন শরিয়াহ আইন লঙ্ঘন করা হয়েছে। ফলে ব্যাংকগুলোকে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন মানতে হবে, এ বিষয়ে দ্রুতই আইন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT